Fri 7th Aug 2026, 4:37 am

সেক্স করলে বুদ্ধি বাড়ে, বলছেন গবেষকরা

সেক্স করলে বুদ্ধি বাড়ে, বলছেন গবেষকরা

“যৌনতা বুদ্ধি বিকাশের অন্যতম একটি সহায়ক উপাদান, বিশেষ করে বয়স্কদের মধ্যে এর উপকারিতা সর্বাধিক।” এমনই প্রমাণ দিল ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। যৌনতার প্রতি অনীহা, সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় সঙ্গমে লিপ্ত হননি এমন পঞ্চাশোর্ধ মানুষের উপর একটি গবেষণা চালিয় এই প্রমাণই দিল কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।

50 থেকে 83 বছরের 73 জনের মধ্যে এই গবেষণা করেন গবেষক হেলে রাইট। এক বছরে পঞ্চাশোর্ধ মানুষের যৌন সম্পর্ক, স্বাস্থ্য এবং সামাজিক কর্মের উপর ভিত্তি করেই গোটা গবেষণাটি সম্পাদনা করেন গবেষক। এখানে মৌখিক কথাবার্তায় স্পষ্টতার মত বিষয়কেও নজরে রাখা হয়েছিল। শুধু তাই নয়, একটি পরীক্ষায় দেখা হয়- 60 সেকেন্ডের মধ্যে এই পঞ্চাশোর্ধ মানুষ কতগুলি পশুপাখির নাম বলতে পারছে। দেখা গিয়েছে, যারা যৌনতায় সাবলীল এবং স্বাভাবিক তাঁরাই এই টেস্টে ভাল পারফর্ম করছেন।

গবেষণালব্ধ ফল প্রকাশের পর গবেষক রাইট জানান, “প্রতিটি সম্পর্কই একটি কারণ এবং তার ফলের উপর দাঁড়িয়ে রয়েছে। সেখানে সেক্স একটি জ্ঞান অন্বেষণকারী বিষয়। এবং গবেষণার মাধ্যমেই আমরা এমন প্রতিটা বিষয়ের খুব কাছাকাছি যেতে পারি এবং পুরনো ধারনা ভেঙে যুগান্তকারী আবিষ্কারের পথে হাঁটতে পারি।”

প্রসঙ্গত, জার্নালস অব জার্নোটলজি (বার্ধক্যবিদ্যা), সিরিজ বি: সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইন্স-এ  ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকাশিত হয়েছে।