Mon 21st Sep 2026, 8:31 pm

শীতে মুখরোচক ফিশ ফ্রাই

শীতে মুখরোচক ফিশ ফ্রাই

শীতে মুখরোচক খাবার খেতে সবাই পছন্দ করে। শীতে খেতে পারেন মুখরোচক ফিশ ফ্রাই। ঘরেই প্রিয়জনদের জন্য তৈরি করতে পারেন মাছের ফ্রাই।

জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক ফিশ ফ্রাই

উপকরণ

মাঝারি মাপের মাছের ফিলে- ১০ পিস, তেল- ভাজার জন্য পরিমাণমতো , আদাবাটা- ১ চামচরসুনবাটা- ১ চামচ, লবণ- স্বাদমতো, গোলমরিচের গুঁড়ো- আধ চামচ ও ভিনিগার- ১ চা চামচ

ব্যাটার বানানোর জন্য

ময়দা- আধ কাপ, চালের গুঁড়া- আধ কাপ, ডিম- ১টা, লবণ- স্বাদমতো, তিল- ১ চামচ ও পানি- কোয়ার্টার কাপ।

প্রণালি

তেল ছাড়া সমস্ত উপকরণ দিয়ে মাছ মাখিয়ে রাখুন আধঘণ্টা। মাছ মেরিনেট করে ব্যাটারের সব উপকরণ একসঙ্গে করে ব্যাটার বানিয়ে নিন।ব্যাটারে মসলা মাখানো মাছ ডুবিয়ে নিয়ে মুচমুচে করে ভেজে তুলে সালাদ বা সবজি দিয়ে পরিবেশন করুন।