Fri 7th Aug 2026, 4:38 am

ছয় বছরের শিশু ধর্ষণ পাকিস্তানে

ছয় বছরের শিশু ধর্ষণ পাকিস্তানে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা করার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে জনতা। পুলিশ গুলিবর্ষণ করলে তাতে দুজন নিহত হয়।নিখোঁজ হওয়ার এক দিন পর গত মঙ্গলবার একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয় ছোট্ট জয়নাবের লাশ। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

জয়নাবের পরিবারের দাবি, মেয়ে নিখোঁজ হওয়ার পরই পুলিশকে জানায় তারা। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

জানা গেছে, গত দুই বছরে কাসুরে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে অন্তত ১২ শিশু। এদের মধ্যে পাঁচজনের হত্যার ঘটনায় একজনকেই সন্দেহ করছে পুলিশ। এ পর্যন্ত ৯০ সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনও এসব ঘটনার কোনো কূলকিনারা মেলেনি।