Wed 2nd Sep 2026, 7:35 am

বেসিসের সভাপতি হলেন সৈয়দ আলমাস কবির

বেসিসের সভাপতি হলেন সৈয়দ আলমাস কবির

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর। দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর বেসিস থেকে পদত্যাগ করেছেন। এতে সভাপতির পদ শূন্য থাকায় বৃহস্পতিবার কার্যনির্বাহী পরিষদের ২৬৪তম (জরুরি) সভায় সৈয়দ আলমাস কবীরকে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। এর আগে সৈয়দ আলমাস কবীর বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভায় পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বেসিসের সদস্য কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং র‍্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ফারুক।

কার্যনির্বাহী পরিষদ ২০১৬-২০১৮ এর সদস্যরা হলেন- সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, ফারহানা এ রহমান,পরিচালক উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান সোহেল, সোনিয়া বশির কবির, রিয়াদ এস এ হুসেইন, দেলোয়ার হোসেন ফারুক।