দীর্ঘ ১ মাস ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা থেকে সড়কপথে ১১ দিনের সফরে তিনি নিজ জেলা হবিগঞ্জে পৌঁছাবেন।
বিজ্ঞাপনএর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে হুইপ জি কে গউছ দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন।
প্রবাসীদের সঙ্গে আয়োজিত বিভিন্ন মতবিনিময় সভায় তিনি বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগের সার্বিক পরিবেশ ও নতুন নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে হুইপ জি কে গউছ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করছেন।
দেশে এখন বিনিয়োগের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশে বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগ দেশের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তাই প্রবাসীদের দেশে ফিরে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।
প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষার বিষয়ে হুইপ জি কে গউছ আশ্বাস দিয়ে বলেন, কোনো দুষ্টচক্র যাতে প্রবাসীদের ত্যক্ত-বিরক্ত বা হয়রানি করতে না পারে, সে বিষয়ে সরকারের কড়া নজর রয়েছে। প্রবাসীরা যাতে দেশে নিরাপদে বিনিয়োগ করতে পারেন এবং হয়রানিমুক্ত পরিবেশ পান, তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত সচেষ্ট।
এ সময় প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়টি তুলে ধরলে হুইপ জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা কিছু লোক এখনো বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।
বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে সরকার ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং অচিরেই এর সুফল পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র সফরকালে সেখানে অবস্থানরত হবিগঞ্জ জেলাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ বিভিন্ন স্টেট বিএনপি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
এ ছাড়া দেশটিতে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল অভ্যর্থনা জানান। দীর্ঘ সফর শেষে দেশে ফিরে আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি হবিগঞ্জে আসছেন।
সফরকালে তিনি সরকারি ও দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। তার হবিগঞ্জ আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন