সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এরই মধ্যে প্রায় ৭৫ হাজার গ্রাহক তাদের অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের মোট দাবির পরিমাণ পৌঁছেছে প্রায় ৪ হাজার কোটি (৩ হাজার ৯২৫ কোটি) টাকা।
গত ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন গ্রহণ শুরুর ছয় দিনের মাথায় রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ৫ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে। নিয়ম অনুযায়ী, আবেদন যাচাই-বাছাই শেষে সোমবার থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংককে একীভূত করে।
আওয়ামী লীগ সরকারের সময় এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের প্রভাবে। অন্য চারটি ব্যাংক ছিল চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের নিয়ন্ত্রণে। ওই সময়ে ব্যাংকগুলোতে ব্যাপক অনিয়ম এবং ঋণ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এতে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে আমানতকারীদের অর্থ পরিশোধ করাও কঠিন হয়ে দাঁড়ায়।
পরবর্তীতে, একটি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক এই পাঁচ ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়।
ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকা যোগান দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি, আমানত বিমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দের মধ্য দিয়ে আমানতকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো অর্থ ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংক একটি স্কিমও ঘোষণা করেছে।
কোনো 'হেয়ারকাট' ছাড়াই মূল আমানত উত্তোলনের সুযোগ
গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা করেন যে, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের ওপর কোনো প্রকার 'হেয়ারকাট' আরোপ করা হবে না। একই সঙ্গে, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারবেন বলেও জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকটি গ্রাহকদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করে। সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হয়েছে আমানতকারীদের। যাচাই-বাছাই শেষে আবেদনকারীদের অর্থ পরিশোধ করা হবে।
ব্যাংক সূত্র জানায়, আবেদনকারীদের অর্থ পরিশোধের জন্য এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় তহবিল পাওয়া গেছে।
মূল আমানত ফেরত, মুনাফা স্থগিত
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা এই মুহূর্তে উত্তোলন করা যাবে না।
কোনো গ্রাহক আমানতের মূল টাকা তুলে নিলে সেটিকে ওই আমানতের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে অর্থ ফেরতের আগে তা আমানত থেকে সমন্বয় করা হবে।
তবে যারা এখনই টাকা তুলবেন না এবং হিসাব চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। মেয়াদি আমানত নির্ধারিত সময়ের আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা মিলবে না। আর কেউ আংশিক অর্থ উত্তোলন করলে অবশিষ্ট টাকার ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে। এ নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এদিকে, টাকা উত্তোলনকে কেন্দ্র করে শাখাগুলোতে যেন অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে বিষয়ে আমানতকারীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। যাদের তাৎক্ষণিক অর্থের প্রয়োজন নেই, তাদের প্রথম দিনেই ব্যাংকে না গিয়ে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, একই সময়ে বিপুলসংখ্যক গ্রাহক টাকা তুলতে শাখায় উপস্থিত হলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমানতকারীদের ধৈর্য ধরে পর্যায়ক্রমে অর্থ উত্তোলনের জন্য অনুরোধ করা হয়েছে।