Fri 7th Aug 2026, 4:39 am

সাইমন, অধরার 'মাতাল'; শুটিং চলছে কক্সবাজারে

সাইমন, অধরার 'মাতাল'; শুটিং চলছে  কক্সবাজারে

কক্সবাজারে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ‘মাতাল’ ছবির শুটিং। পাঁচটি গান ও দৃশ্যের শুটিং শেষ করে আগামী জানুয়ারীর দুই তারিখ ঢাকায় ফিরবে ‘মাতাল’ ইউনিট। শাহিন সুমন পরিচালিত এই ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন সাইমন, অধরা, শিপন ও অরিন। 

পরিচালক শাহিন সুমন বলেন, ‘গতকালই আমাদের শুটিংয়ের ইউনিট কক্সবাজার পৌঁছেছে। আজ থেকে আমরা গানের শুটিং দিয়ে কাজ শুরু করেছি। এখানে পাঁচটি গান ও সিক্যুয়েন্সর শুটিং করার ইচ্ছা রয়েছে। টানা শুটিং করে আগামী ২ জানুয়ারি ঢাকায় ফিরবো।’ 

সুমন আরো বলেন, ‘আমরা এর আগে ঢাকায় যতবারই শুটিং করেছি, ততবারই বৃষ্টি শুরু হওয়ায় শুটিং পেক্যাপ করতে হয়েছে, তারপর বেশ কিছুদিন বিরতি নিয়ে শীতের সময়টা শুটিং করতে এসেছি, আশা করি সুন্দর ভাবে কাজটি শেষ করতে পারবো।’ 

অধরা খান বলেন, ‘কক্সবাজারে আমার চারটি গানের শুটিং হওয়ার কথা রযেছে। সাথে কিছু সিক্যুয়েন্স। পরিচালক শাহিন সুমনের হাত ধরেই আমি চলচ্চিত্রে কাজ শুরু করেছি, এরই মধ্যে উনার ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির কাজ শেষ করেছি। আবার আগামী মাসে আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে আমি নায়িকা হিসেবে কাজ করছি। সব মিলিয়ে আমি অভিনয়টা উপভোগ করি, ভালো কাজের সাথে যুক্ত হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’ 

অধরা খান, শিপন, সাইমন,অরিন ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন মিশা সওদাগর, জয়রাজ প্রমুখ।