বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম সভাপতি এবং ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর শাহীনবাগে অবস্থিত হোটেল এম্পিরিয়ানে গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে বাক্কোর মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডিএন ডিজিনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সোহায়েল রেজা।
এছাড়া, উইজডম ভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের সহসভাপতি, রিকম কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত যুগ্ম সাধারণ সম্পাদক এবং এএসকে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ভাইজার এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামাল ইউসুফ, ইগনাইট টেক সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান, টিকন সিস্টেম লিমিটেডের পরিচালক এস এম মসিউর রহমান, ফ্রাইডেসফট লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল সালাম, ইনভিক্টা সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হায়দার।
নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম এই প্রসঙ্গে বলেন, 'দেশের বিপিও, আইটি ও আইটিইএস খাত আজ বিশ্বদরবারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় একটি খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তথ্যপ্রযুক্তি খাতের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা সবার সহযোগিতা আশা করছি।' নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিকী জানান, 'নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।' বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন পর্যবেক্ষক এবং একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম সহযোগী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। নির্বাচনী আপিল বোর্ড এসব আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আপিল-সংক্রান্ত কার্যক্রম শেষে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।