শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের এক কর্মচারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চারজন হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মীর, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন সরদার। পুলিশ সূত্রে জানা যায়, তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবরকান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে।
মিজানুর রহমান মীর শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। রিপন সরদার একই উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে এবং তিনি আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।
অন্যদিকে, জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী হওয়ার পাশাপাশি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়।
একপর্যায়ে তারা টোলপ্লাজার সামনে দিয়ে চলাচলকারী কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালায় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এই ঘটনার পর প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে, যার ফলে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এই ঘটনায় গত ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃত চারজনই মামলার এজাহারনামীয় আসামি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গত ৯ নভেম্বর রাতে টোলপ্লাজা এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। একই দিন রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।