জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির কর্মসূচিতে যোগ দিতে নবীগঞ্জে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির নেতৃত্বে এই বিশাল মিছিলটি নবীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশী অলিউর রহমান অলির এই বিশাল শোডাউন নবীগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন বড় আকারের জনসমাবেশ এর আগে নবীগঞ্জে কোনো নেতার নেতৃত্বে দেখা যায়নি।
শনিবার দুপুরে নবীগঞ্জ শহরের প্রধান সড়কগুলো ‘অলিউর ভাইকে মেয়র চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের একাংশ আগামী পৌরসভা নির্বাচনে অলিউর রহমানকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন।
ফলে, নবীগঞ্জে বিএনপির রাজনীতিতে বর্তমানে অলিউর রহমান অলি একটি বড় ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছেন, যা আগামী নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকে।