রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ দাবি করেছে, আটককৃতরা শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বড় ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের পরিকল্পনা করেছিল। পুলিশের ভাষ্যমতে, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক বিক্ষোভে পাঠিয়েছিলেন।
তারাই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ ১১ জনকে এবং বাকিদের বিভিন্ন থানা পুলিশ আটক করে।
ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত করা হয়েছিল এবং শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার বড় ধরনের পরিকল্পনা ছিল তাদের। ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, আটককৃতরা ইলিয়াস মোল্লার অনুসারী এবং তাদের কয়েকজনের পদ-পদবি রয়েছে।
আলিফ মোল্লার নির্দেশেই তারা সংগঠিত হয়ে এসব ধ্বংসাত্মক কার্যকলাপে অংশ নিয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষের কারণে মিরপুর ১০, মিরপুর ১১ এবং পল্লবী মেট্রোস্টেশন সকাল ১১টা ৩৮ মিনিট থেকে দুপুর ১টা ৫৮ মিনিট পর্যন্ত বন্ধ ছিল।
এদিকে, গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ' ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।