সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, সৌদি আরব ‘ভেঙে পড়ছে’। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার সৌদি আরব নিয়ে ট্রাম্পের এমন পর্যবেক্ষণ রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে নতুন করে অস্বস্তি সৃষ্টি করতে পারে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন যে, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও শিল্পকারখানা ধ্বংস করে দিতে পারে। তবে সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার অনুরোধ করেছে বলেও তিনি জানান।
ট্রাম্পের ভাষ্যমতে, সৌদি আরব তাকে অনুরোধ করেছে যেন বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত রাখা হয়, কারণ দেশটি নাকি 'ভেঙে পড়ছে'। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও সামরিক অভিযান বিলম্বিত করার পক্ষে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে গত মার্চ মাসে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়েও কটাক্ষ করে বলেছিলেন, মার্কিন চাপের মুখে এখন তাকে ট্রাম্পের সঙ্গে ‘ভালো আচরণ’ করতে হচ্ছে। উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সংঘাতের সময় উপসাগরীয় কয়েকটি দেশ ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও সৌদি আরব তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তবে পরবর্তীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাতার হামলার মুখে পড়েছে দেশটি। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুথিদের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।
হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে দেশটির অর্থনৈতিক বৈচিত্র্যকরণ উদ্যোগের প্রচারে আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে এবং জ্বালানি রপ্তানিও ব্যাহত হয়েছে।
তবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি নাকচ করে দিয়েছেন। অন্যদিকে, ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, যার পরিমাণ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
এর মধ্যে গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে, যার সম্ভাব্য মূল্য ২৪ বিলিয়ন ডলার। ট্রাম্প প্রশাসন আরও জানিয়েছে যে, ইরানের বিরুদ্ধে আপাতত পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।
বরং, হরমুজ প্রণালিতে অবরোধের মাধ্যমে দেশটির অর্থনীতির ওপর চাপ বাড়ানো হবে।