নিউজিল্যান্ডের নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশ থেকে বেশ স্বতন্ত্র। দেশটিতে ‘মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব’ (এমএমপি) পদ্ধতি অনুসরণ করা হয়, যা ভোটারদের দুটি পৃথক ভোট দেওয়ার সুযোগ দেয়।
এর একটি হলো দলীয় ভোট এবং অন্যটি হলো নিজ নির্বাচনি এলাকার প্রার্থীর জন্য। নির্বাচনি এলাকার ভোটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন; যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই ওই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, দলীয় ভোটের মাধ্যমে সংসদে প্রতিটি রাজনৈতিক দলের আনুপাতিক আসনসংখ্যা নির্ধারিত হয়। যে দল যত বেশি ভোট পায়, সংসদে তাদের আসনসংখ্যাও আনুপাতিক হারে তত বৃদ্ধি পায়।
নির্বাচিত প্রার্থীরা সাধারণত দল কর্তৃক প্রদত্ত তালিকা থেকে মনোনীত হন। সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে কোনো দলকে কমপক্ষে ৫ শতাংশ দলীয় ভোট অর্জন করতে হবে অথবা অন্তত একটি নির্বাচনি আসনে জয়ী হতে হবে।
এই ব্যবস্থার কিছু বিশেষ দিক রয়েছে, যার মধ্যে ‘ওভারহ্যাং’ এবং মাওরি ভোটার তালিকা অন্যতম। এই স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মাওরি ভোটার তালিকা।
নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের সদস্যরা সাধারণ ভোটার তালিকা অথবা বিশেষ মাওরি ভোটার তালিকা—যে কোনো একটিতে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পান। তারা যে তালিকা থেকেই ভোট দিন না কেন, দলীয় ভোট ও নির্বাচনি এলাকার প্রার্থীর জন্য তাদের দুটি ভোটই দেওয়ার অধিকার থাকে।
তবে মাওরি তালিকা বেছে নিলে তারা মোট ৬৪টি সাধারণ নির্বাচনি এলাকার পরিবর্তে সাতটি বিশেষ মাওরি নির্বাচনি এলাকার যেকোনো একটিতে তাদের প্রার্থীকে ভোট দেন। যেমন, নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুসারে, কোনো মাওরি ভোটার যদি রোটোরুয়া (Rotorua) এলাকায় বসবাস করেন, কিন্তু মাওরি ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকে, তাহলে তাকে ওয়াইয়ারিকি (Waiariki) নির্বাচনি এলাকায় ভোট দিতে হবে।
অন্যদিকে, সাধারণ ভোটার তালিকায় নাম থাকলে তিনি রোটোরুয়া নির্বাচনি এলাকার প্রার্থীর পক্ষে ভোট দিতে পারবেন।