ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দিজীবনের সময় কাটাচ্ছেন ধর্মীয় ও দার্শনিক বই পড়ে। বাইবেলের পাশাপাশি পবিত্র কোরআনও পড়ছেন তিনি।
এ ছাড়া কারাগারে একজন যাজক ও একজন ইহুদি ধর্মগুরুসহ বিভিন্ন ধর্মীয় প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করছেন মাদুরো। বন্দিজীবনে তার আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ে আগ্রহ আরো বেড়েছে বলে জানা গেছে।
মাদুরোর কারাগারের জীবন সম্পর্কে অবগত ছয়জন ব্যক্তির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন সংবাদমাধ্যমটির সাংবাদিকেরা। তবে তারা সংবাদমাধ্যমকে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন।
বিজ্ঞাপনযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন মাদুরো। সেখানে দিনের অধিকাংশ সময় বই পড়ে কাটান তিনি।
ধর্মীয় গ্রন্থের পাশাপাশি বিভিন্ন দার্শনিক বইও পড়ছেন ভেনেজুয়েলার এই সাবেক প্রেসিডেন্ট। বাইবেল ও কোরআন পড়ছেন মাদুরো কারাগারে মাদুরোর সময় কাটানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে বই পড়া।
তিনি নিয়মিত বাইবেল ও কোরআন পড়ছেন। পাশাপাশি ধর্মীয় ও দর্শনবিষয়ক বিভিন্ন লেখা অধ্যয়ন করছেন।
এ ছাড়া কারাগারের ধর্মীয় সেবাদানকারীদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। তাদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক এবং একজন ইহুদি ধর্মগুরু রয়েছেন।
তাদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছেন তিনি। মাদুরোর আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ অবশ্য নতুন নয়।
প্রেসিডেন্ট থাকাকালে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। তবে কারাগারে বন্দি হওয়ার পর ধর্মীয় বিষয়ে তার আগ্রহ আরো গভীর হয়েছে বলে মনে করছেন তার পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিরা।
ইহুদি বংশোদ্ভূত হওয়ার দাবি মাদুরোর মাদুরো অতীতে প্রকাশ্যে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা বলেছিলেন। তার দাবি, তিনি সেফারদি ইহুদি সম্প্রদায়ের বংশধর।
গত শতাব্দীর কোনো এক সময়ে ডাচ অ্যান্টিলিস অঞ্চল থেকে তার পূর্বপুরুষেরা ভেনেজুয়েলায় অভিবাসী হয়েছিলেন। তবে তার ঘনিষ্ঠ ব্যক্তিদের ভাষ্য, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহের কথা তারা জানতেন না।
কারাগারে যাওয়ার পর একজন ইহুদি ধর্মগুরুর সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে পুরোনো সম্পর্ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকাকালে দেশটির ক্রমবর্ধমান ইভানজেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন মাদুরো।
নিজে ক্যাথলিক খ্রিষ্টান হলেও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এক যাজকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ ছাড়া মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তার উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাঁইবাবার অনুসারী ছিলেন।
সব মিলিয়ে বিভিন্ন ধর্ম ও আধ্যাত্মিক দর্শনের প্রতি মাদুরোর আগ্রহ দীর্ঘদিনের। কারাগারে কমেছে ওজন বন্দিজীবনে ধর্মীয় বই পড়ার পাশাপাশি শারীরিকভাবেও পরিবর্তন এসেছে মাদুরোর।
কারাগারে থাকার সময় তার উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমেছে বলে জানিয়েছেন তার পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিরা। ৬৩ বছর বয়সী মাদুরো গ্রেপ্তারের আগে প্যালিও ডায়েট অনুসরণ করতেন।
প্রস্তর যুগের মানুষের খাদ্যাভ্যাসের আদলে তৈরি এ খাদ্যপদ্ধতিতে মূলত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে কারাগারে খাবারের মান ও পর্যাপ্ততা নিয়ে অসন্তোষ রয়েছে তার।
সংশ্লিষ্ট দুজন ব্যক্তির ভাষ্য, কারাগারের খাবারের মান ভালো না হওয়ায় তার ওজন দ্রুত কমেছে। সাম্প্রতিক মাসগুলোতে তাঁকে আগের তুলনায় অনেক বেশি রোগা দেখাচ্ছে।
খাবার নিয়েও অভিযোগ করেছেন তিনি। একই কারাগারে স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাদুরোর স্ত্রী ও ভেনেজুয়েলার সাবেক ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসও একই কারাগারে বন্দি রয়েছেন।
তবে তাকে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হয়েছে। অন্যদিকে মাদুরো রয়েছেন কারাগারের বিশেষ একটি ইউনিটে।
এই ইউনিটে এর আগে সংগীতশিল্পী শন কম্বস, ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি ম্যানজিওনের মতো আলোচিত বন্দিরা ছিলেন। ফ্লোরেসের শারীরিক অবস্থা মাদুরোর তুলনায় বেশি উদ্বেগজনক।
আদালতের নথি অনুযায়ী, গত জানুয়ারিতে গ্রেপ্তারের সময় তিনি জরায়ু অপসারণের অস্ত্রোপচার থেকে সেরে উঠছিলেন। পরে বুকে ব্যথার কারণে তাকে নাইট্রোগ্লিসারিন ওষুধ দেওয়া হয়।
এ ছাড়া তার দুটি দাঁত পড়ে গেছে এবং ২৫ পাউন্ডের বেশি ওজন কমেছে। প্রথম তিন মাস তাকে একাকী বন্দিত্বে রাখা হয়েছিল।
পরে সাধারণ বন্দিদের মধ্যে স্থানান্তর করা হলে বন্দিদের মধ্যে সংঘর্ষ থামাতে ব্যবহৃত মরিচের গ্যাসের প্রভাবেও তিনি অসুস্থ হয়ে পড়েন। তার আইনজীবীদের ধারণা, গত জুলাই মাসে তিনি হালকা ধরনের হার্ট অ্যাটাকের শিকার হয়ে থাকতে পারেন।
বর্তমানে দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমাতে পারছেন তিনি। এসব শারীরিক সমস্যার কথা উল্লেখ করে কারাগার থেকে মুক্তির আবেদন করেছিলেন ফ্লোরেস।
তবে মামলার তৎকালীন বিচারক আলভিন কে. হেলারস্টেইন তার আবেদন নাকচ করে দেন। গত মাসে ৯২ বছর বয়সে ওই বিচারকের মৃত্যু হলে মামলার দায়িত্ব নেন নতুন বিচারক আনালিসা টরেস।
মাদক পাচারের অভিযোগে বিচার অপেক্ষা যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের সুযোগ করে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।
আগামী বছর এসব অভিযোগের বিচার শুরু হওয়ার কথা। মাদুরো ও তার স্ত্রী উভয়েই নিজেদের নির্দোষ দাবি করেছেন।
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই অভিযানে মাদুরোর নিরাপত্তারক্ষীদের পরাস্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। তার গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতেও বড় পরিবর্তন এসেছে।
একসময় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে পরিচিত দেশটি এখন ওয়াশিংটনের ব্যাপক প্রভাবের মধ্যে রয়েছে। এদিকে বিচার শুরুর অপেক্ষায় ব্রুকলিনের কারাগারে সময় কাটছে মাদুরোর।
রাজনৈতিক ক্ষমতা হারানোর পর তার জীবনে ধর্মীয় ও দার্শনিক চর্চা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন