কৃষি, প্রযুক্তি, উৎপাদন ও পরিবেশবান্ধব ব্যবসাসহ বিভিন্ন খাতে অসামান্য উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ বছর জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছেন আটজন ব্যক্তি ও আটটি প্রতিষ্ঠান। আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী এবারের জাতীয় এসএমই মেলা উদ্বোধন করেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।
এই প্রতিপাদ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ)’ নির্বাচিত হয়েছেন এস এম ফারুক হাসান।
তার প্রতিষ্ঠান স্টাইলিশ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস বিভিন্ন ধরনের জুতা ও চামড়াপণ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে। ‘বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ)’ হিসেবে সম্মানিত হয়েছেন সৈয়দ আমিনুল কবির; তার স্টার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মসলার গুঁড়া, আচার, টমেটোর পেস্ট ও নারকেল তেলসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করে।
অন্যদিকে, ‘বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী)’ হয়েছেন হানিয়াম মারিয়া চৌধুরী; তার তাহূর স্টুডিও আবায়া, হিজাব, কাফতান, নামাজের পোশাক, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি এবং করপোরেট ইউনিফর্ম তৈরি করে খ্যাতি অর্জন করেছে। ‘বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী)’ নির্বাচিত হয়েছেন ফারজানা ইসলাম, যার প্রতিষ্ঠান ক্রাফটিমেশন বাঁশ ও পাটের হস্তশিল্প, কাঠ ও ধাতুর মিনিয়েচার, রিকশাচিত্রে সজ্জিত পণ্য এবং রেজিন আর্ট পণ্য নিয়ে কাজ করে।
‘বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান’ হিসেবে পুরস্কার পেয়েছে অঙ্কুর এআই, যার উদ্যোক্তা মাশরুর হোসাইন। এই প্রতিষ্ঠানটি কৃষিক্ষেত্রে ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা বিশ্লেষণ ব্যবহার করে কৃষকদের মাটি, আবহাওয়া ও ফসলের তথ্যের ভিত্তিতে মূল্যবান পরামর্শ দেয়।
তাদের উদ্ভাবনী ‘পরখ’ যন্ত্রের মাধ্যমে দ্রুত মাটি পরীক্ষা করা যায় এবং সৌরশক্তিচালিত ‘অ্যালবাট্রস ওয়েদার পড’ আবহাওয়া পর্যবেক্ষণে সহায়তা করে। ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস’ বিভাগে পুরস্কার লাভ করেছে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হামিদ হাসান ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনঃপ্রক্রিয়াজাত করে রিসাইকেলড পলিইথিলিন টেরেফথ্যালেট (আরপিইটি) বা পুনঃপ্রক্রিয়াজাত প্লাস্টিকের কাঁচামাল তৈরি করেন। তাদের উৎপাদিত এই পরিবেশবান্ধব পণ্য ইউরোপে রপ্তানি হয়ে সেখানকার শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ হিসেবে সম্মানিত হয়েছেন মো. মুসনাদ-ই-আহমদ। তার প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস এবং অটোমেশনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করে।
এছাড়াও, বিশেষ উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছেন তৃতীয় লিঙ্গের মো. ছিদ্দিক ভূঁইয়া সিনথিয়া, যিনি সিনথিয়া ফ্যাশন নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেন।