Tue 22nd Sep 2026, 1:56 pm

রাজধানীতে পাঁচ নাইজেরিয়ান ফুটবলারসহ ৭ গ্রেপ্তার

রাজধানীতে পাঁচ নাইজেরিয়ান ফুটবলারসহ ৭ গ্রেপ্তার

রাজধানীতে পাঁচ নাইজেরিয়ান ফুটবলারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকি দুজন বাংলাদেশি। প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ সকালে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা।

তিনি জানান, রবিবার রাতে পৃথক সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচ নাইজেরিয়ান খোলোয়াড়সহ দুই বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সিআইডির মিডিয়া সেন্টারে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।