Thu 24th Sep 2026, 5:06 am

কার্লোস আলভারাদো হচ্ছেন কোস্টারিকার প্রেসিডেন্ট

কার্লোস আলভারাদো হচ্ছেন কোস্টারিকার প্রেসিডেন্ট

কোস্টারিকায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহন সম্পন্ন হয়েছে রবিবার এই নির্বাচনে বিজয় প্রায় নিশ্চিত করতে যাচ্ছেন ক্ষমতাসীন মধ্যবাম দলের প্রার্থী কার্লোস আলভারাদো 

৩৮ বছর বয়সী সাবেক শ্রমমন্ত্রী আলভারাদোই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।  কোস্টারিকার নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল ভোট গণনা সম্পন্ন করার পর তথ্য নিশ্চিত করেছেসুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানায়, নির্বাচনে ৬০.৬৬ শতাংশ ভোট পেয়েছেন কার্লোস আলভারাদো। তার প্রতিদ্বন্দ্বী কট্টর রক্ষণশীল দলের প্রার্থী ফ্যাব্রিসিও আলভারাদো পেয়েছেন ৩৯.৩৩ শতাংশ ভোটএদিকে, ৯০ শতাংশের বেশি বুথফেরত ভোটারের জরিপও দিচ্ছে একইরকম তথ্য