Fri 7th Aug 2026, 4:50 am

ইসি সচিব:উপজেলা নির্বাচন করা যাবে পদত্যাগ না করেই

ইসি সচিব:উপজেলা নির্বাচন করা যাবে  পদত্যাগ না করেই

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না তবে জেলা পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যদের পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা,সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এই সিদ্ধান্তের কথা বলেন ইসি সচিব

হেলালুদ্দীন আহমদ জানান, আইনকানুনের ভিত্তিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা  আছেন, সিদ্ধান্ত হয়েছে, তাদের পদত্যাগ করতে হবে না আর ভাইস-চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না