Fri 7th Aug 2026, 4:41 am

২ সেকেন্ডের ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে

২ সেকেন্ডের ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে

রাজধানী ঢাকাসহ  আশপাশের কয়েকটি অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল গাজীপুরে।

অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট ২ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন হওয়ায় অনেকেই এটি অনুভব করেননি।

গাজীপুর-নরসিংদীর সীমান্ত এলাকায় এর উৎপত্তিস্থল বলেও জানান তিনি। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।