Fri 7th Aug 2026, 5:31 am

বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলা যাবে না।

বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলা যাবে না।

বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমে কথা বলতে পারবেন না কিংবা কোনো নিবন্ধ প্রকাশ করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে সরকার

 

১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালায় থাকা এমন বিধান মনে করিয়ে দিয়ে তা প্রতিপালনের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব মন্ত্রণালয়ের সচিব/জ্যেষ্ঠ সচিবদের গত ১৮ অগাস্ট চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

 

চিঠিতে বলা হয়েছে, ওই বিধিমালার ২২ নম্বর বিধির ব্যত্যয় ঘটিয়ে কোনো কোনো সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা বা অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধ বা পত্র প্রকাশ করছেন। সরকারের নীতি-নির্ধারণী অনেক বিষয়েও তারা বক্তব্য বা মতামত দিচ্ছেন।চিঠিতে বেতার টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ এবং সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেসরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯এর বিধি-২২ এর বিধান তুলে ধরা হয়েছে তবে যদি এই সম্প্রচার নিবন্ধ বা পত্র সম্পূর্ণরূপে শিল্প-সাহিত্যধর্মী অথবা বিজ্ঞানভিত্তিক অথবা ক্রীড়া সম্পর্কিত হয় তবে পূর্বানুমোদনের প্রয়োজন হবে না।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে এসব বিষয় উল্লেখ করেসরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯এর বিধি-২২ অনুসরণ করার জন্য মন্ত্রণালয় বিভাগ এবং অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থার কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সচিবদের অনুরোধ জানানো হয়েছে