Fri 7th Aug 2026, 5:21 am

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ
যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মার্কিন ইউজাররা অ্যাপে ঢোকার চেষ্টা করলেও "সেবা চালু নেই" বার্তা পাচ্ছেন। শুক্রবার টিকটক জানায়, যুক্তরাষ্ট্রে নতুন আইন চালু হওয়ায় অ্যাপটি বন্ধ হয়ে যায়, তবে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটি পুনরায় চালু করতে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করা হয়। টিকটকের ১৭ কোটি গ্রাহক থাকলেও, এর চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের কারণে মার্কিন আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের মতে, টিকটক মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ব্যবহার হতে পারে।