৫০তম বিসিএস পরীক্ষা ২০২৫-এর লিখিত পরীক্ষায় স্মার্টফোন–ওয়াচ, নকল করা এবং আপত্তিকর বিষয় লেখাসহ চার কারণে সাতজন পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অপরাধের ধরন অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে শাস্তিও প্রদান করা হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি স্মার্টফোন ও একটি স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষায় অংশ নেন ১৭০২৫১৬৮ রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থী। আর নির্ধারিত সময়ের আগে পরিদর্শকের কাছে উত্তরপত্র না দিয়ে হল ত্যাগ করেন ১২০১৭৩০৬ নম্বরধারী প্রার্থী। নিয়মভঙ্গের কারণে এই দুই প্রার্থীর ৫০তম বিসিএস পরীক্ষা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন২০২৭ সালের এসএসসি জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার চিন্তাভাবনা
৪ ঘণ্টা আগেঅন্যদিকে একে অন্যের উত্তরপত্র দেখে নকল করার অভিযোগ প্রমাণিত হয়েছে চার প্রার্থীর বিরুদ্ধে। এই প্রার্থীরা হলেন—১২০২০২২৪, ১২০২০৯০৬, ১৫০০৭৬৮৫ ও ১৫০০৭৭১৩ রেজিস্ট্রেশন নম্বরধারী। এ ছাড়া প্রশ্নপত্রের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর বিষয় লেখেন ১৪০০৫৫৬৫ নম্বরের প্রার্থী।
নকল করা ও আপত্তিকর বিষয় লেখা—এই পাঁচজনের সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই বছর ও পরবর্তী এক বছর পিএসসির যেকোনো পরীক্ষা এবং পদের জন্য তাঁদের অযোগ্য ঘোষণা করা হয়।
আরও পড়ুনসরকারিভাবে হংকংয়ে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ৮০ হাজার
১৮ আগস্ট ২০২৬