Fri 7th Aug 2026, 4:38 am

বিশ্ব ইজতেমায় এবার আখেরী মোনাজাত বাংলা ভাষায়

বিশ্ব ইজতেমায় এবার আখেরী মোনাজাত বাংলা ভাষায়

বিশ্বইজতেমায় এবার আখেরী মোনাজাত হবে বাংলায়। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশী মাওলানা হাফেজ জোবায়ের। টঙ্গীর তাবলিগের মুরব্বী গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের শেষ দিন হলো আগামীকাল ১৪ জানুয়ারি রবিবার। গতকাল রাতে তাবলিগ শীর্ষ জামাতের মুরব্বীদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে তাবলীগ জামাতের নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক শীর্ষ স্থানীয় মুরুব্বী বলেন, আখেরি মোনাজাত হবে আরবিতে কিংবা উর্দূতে। 

শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্বইজতেমার প্রথম দফা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ দফা। চারদিন বিরতি দিয়ে ১৯জানুয়ারি শুরু হবে বিশ্বইজতেমার দ্বিতীয় দফা, ২১জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। 

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ রোববার (১৪ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শেষ হবে।