হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যক্তিগত কথোপকথন ও পরিচিত ব্যক্তিদের তথ্য গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু তা-ই নয়, হ্যাকার আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপনার বন্ধু, পরিবারের সদস্য এবং পরিচিত ব্যক্তিদের কাছে অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর বার্তা পাঠাতে পারে।
তবে আশার কথা হলো, নিজের ফোন নম্বর ব্যবহার করে খুব সহজেই হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব। হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরে পেতে প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
এরপর ‘লগ ইন এগেইন’ (Log In Again) অপশনে ট্যাপ করুন এবং ‘কন্টিনিউ’ (Continue) নির্বাচন করুন। যখন ফোন নম্বর চাওয়া হবে, তখন দেশের কোডসহ আপনার নিবন্ধিত ফোন নম্বরটি নির্ভুলভাবে লিখুন।
এরপর ‘নেক্সট’ (Next) ও ‘ওকে’ (OK) অপশনে ট্যাপ করলে আপনার নম্বরে এসএমএস বা ফোন কলের মাধ্যমে ছয় সংখ্যার একটি যাচাইকরণ কোড আসবে। প্রাপ্ত ছয় সংখ্যার কোডটি নির্ধারিত স্থানে প্রবেশ করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা অন্য সব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে।
এর ফলে, হ্যাকার আর অন্য কোনো যন্ত্র থেকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে আপনার হাতে ফিরে আসবে। অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় যদি হোয়াটসঅ্যাপ টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification) পিন চায়, তবে তা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।
যদি আপনার পিন জানা না থাকে, কারণ হ্যাকার এটি চালু করে থাকতে পারে, সেক্ষেত্রে আপনার সাত দিন অপেক্ষা করতে হবে। সাত দিন পর আপনি আবার অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা করতে পারবেন।
ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে অনেকে নতুন সিম কার্ড ব্যবহার করে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে, যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুরোনো ফোন নম্বরের সাথে যুক্ত থাকে এবং আপনি সেটি পরিবর্তন না করেন, তাহলে হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা কঠিন হতে পারে।
তাই, নতুন সিম কার্ড ব্যবহার করার সাথে সাথেই ‘চেঞ্জ ফোন নম্বর’ (Change Phone Number) সুবিধা ব্যবহার করে দ্রুত আপনার হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত ফোন নম্বরটি পরিবর্তন করে নেওয়া অত্যাবশ্যক।