দীর্ঘ আন্দোলন ও ধারাবাহিক দর-কষাকষির পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে চতুর্থ সভা শেষে বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পরবর্তীতে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪ এর শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
অন্যদিকে, সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড-১ এর শ্রমিকরা পাবেন ২১ হাজার ৫০০ টাকা। চতুর্থ সভার সিদ্ধান্ত অনুসারে, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে বোর্ডের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে।
নতুন এই কাঠামোতে গ্রেড-১ এর জন্য ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এর জন্য ২০ হাজার টাকা এবং গ্রেড-৩ এর জন্য ১৯ হাজার ২০০ টাকা নিম্নতম মজুরি হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেড (গ্রেড-৪) এর মজুরি নির্ধারণে ঐকমত্য না হওয়ায়, বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এছাড়াও, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতিটি গ্রেডের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের পর যদি কোনো শ্রমিকের বর্তমান প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হয়, তবে সেই ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকার সঙ্গে তা সমন্বয় করতে হবে।