Tue 22nd Sep 2026, 1:54 pm

গণপিটুনিতে ডাকাতের মৃত্যু মুন্সীগঞ্জে

গণপিটুনিতে ডাকাতের মৃত্যু মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়িতে ডাকাতির সময় স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ওই ডাকাতের নাম বাবুল হোসেন বাবু। বাবুর বাড়ি ঢাকার পোস্তগোলা এলাকায়।

 

গতকাল রবিবার রাত ৩টার দিকে বেলুয়া গ্রামে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।

টংগীবাড়ি থানার ওসি ইয়ারদৌস হাসান সাংবাদিকদের জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সে জনতার হাতে ধরা পড়ে। এ সময় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে টংগীবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আজ সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।