Fri 7th Aug 2026, 4:40 am

হবিগঞ্জের মাহমুদাবাদে প্রাচীর ধসে স্কুলছাত্র নিহত

হবিগঞ্জের মাহমুদাবাদে প্রাচীর ধসে স্কুলছাত্র নিহত

হবিগঞ্জের মাহমুদাবাদে ক্রিকেট বল আনতে গিয়ে প্রাচীর ধসে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্রের নাম রিমন মিয়া। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিমন মিয়া ও তানিমসহ কয়েকজন একটি প্রাচীরে উঠে বল আনতে যায়। এ সময় প্রাচীর ধসে পড়লে দু’জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। রাতে কর্তব্যরত চিকিৎসক রিমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার এসআই মফিজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়।