Tue 28th Jul 2026, 1:43 am

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪৫৮ নতুন রোগী ভর্তি

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪৫৮ নতুন রোগী ভর্তি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারী ও এক পুরুষসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪৫৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৪৩-এ উন্নীত হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৫ জন নারী রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর মোট সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯৮ জনে দাঁড়িয়েছে।