Tue 22nd Sep 2026, 1:06 pm

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও জোয়ার সাহারা এর মধ্যবর্তী রেললাইনে মঙ্গলবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় নান্ডা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত নান্ডা শেরপুর ঝিনাইগাতী উপজেলার মৃত মইনউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেত কুড়াতলা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, সকালে ওই ব্যক্তি হেটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।