Fri 7th Aug 2026, 4:47 am

গাজীপুর শ্রীপুরে ট্রাক চাপায় একজনের মৃত্যু

গাজীপুর শ্রীপুরে ট্রাক চাপায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার (মুলাইদ) এলাকায় ট্রাক চাপায় নবী হোসেন নামের এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনদিন আগে শ্রীপুরে তার স্বজনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে নবী হোসেন রঙ্গিলা বাজারে মহাসড়ক পারাপার করছিলেন। এসময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাওনা থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের  বিষয়টি জানানো হয়েছে।

নিহত নবী হোসেন হালুয়াঘাট সদর উপজেলার গোবরাকোরা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।