Fri 7th Aug 2026, 4:46 am

নারায়নগঞ্জের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়নগঞ্জের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়নগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম মিহন। সে ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী মনির হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার মিহন বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিবেশিরা বাড়ির পাশেরে পুকুরে তাকে ভাসতে দেখেন।  তার দেহ ভাসতে দেখতে পান। এসময় তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।