Fri 7th Aug 2026, 5:26 am

মাদক ও জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে থাকতে হবে-প্রধানমন্ত্রী

মাদক ও জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে থাকতে হবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদক ও জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে থাকতে হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী আরো বলেন, বাঙালি মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, তাই দেশকে এগিয়ে নিতে হবে মর্যাদার সাথে।

এরআগে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শিশু-কিশোর সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এরপর দেশাত্ববোধক গানের সাথে সাথে শুরু হয় আকর্ষণীয় ডিসপ্লে।

শিশু কিশোররা ফুটিয়ে তোলে গর্বের মুক্তিযুদ্ধসহ আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এছাড়া, দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে রাজধানীর শ্যামলীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয়।