Fri 7th Aug 2026, 4:43 am

বাংলাদেশ ফাইনালে ভারতকে হারিয়ে

বাংলাদেশ ফাইনালে ভারতকে হারিয়ে

অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় - গোলে পরে ট্রাইব্রেকারে - গোলে জয় পায় বাংলাদেশ নেপালের আনফা কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়

বাংলাদেশ খেলার ১৭ মিনিটের মাথায় হার্শ শৈলাসের গোলে পিছিয়ে পড়ে এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগোলেও বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান বদলি ফরোয়ার্ড আশিকুর রহমান

বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান ভারতের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন প্রথম তিনটি শটে গোল করেন বাংলাদেশের খেলোয়াড়রা চতুর্থ শটে রুস্তম ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়