Sat 12th Sep 2026, 5:08 am

৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে। 

 

যেসব কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে এগুলো হলো- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেগা কোচিং সেন্টার, এবং প্যারাগন কোচিং সেন্টার। সবকটি কোচিং সেন্টারই রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত।

 

অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতোপূর্বে সতর্ক করা হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপরও সংশোধন না হওয়ায় এসব কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। বাসস