Sat 5th Sep 2026, 12:45 pm

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে শয্যাসংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে শয্যাসংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর প্রকোপজনিত চাপ এতটাই বেড়েছে যে ডেঙ্গু ওয়ার্ডে আর কোনো শয্যা খালি নেই। বাধ্য হয়ে বহু রোগী মেঝেতে অবস্থান নিচ্ছেন, আবার কেউ কেউ দুর্বল শরীরে স্যালাইন হাতে নিয়েই ঘুরে বেড়াচ্ছেন। মাত্র ৪০ শয্যার ধারণক্ষমতার এই ওয়ার্ডে বর্তমানে ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে উদ্বেগজনকভাবে ৩৮ জন রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। ডেঙ্গু আক্রান্ত রোগীর এই অস্বাভাবিক চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।