স্মার্টফোন বাজারে সস্তা দামে আকর্ষণীয় ফিচার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে চীনা প্রতিষ্ঠান ইউমিডিজি সম্প্রতি তাদের জি৯ মডেল উন্মোচন করেছে। ১৫ হাজার টাকার নিচে থাকা এই ফোনে ৫জি কানেক্টিভিটি, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, দুদিনের ব্যাটারি ব্যাকআপ এবং ৯০ হার্জ রিফ্রেশ রেটের মতো বৈশিষ্ট্য থাকার দাবি করা হলেও, ব্যবহারকারীদের অভিজ্ঞতায় দেখা গেছে যে ফোনটি তার বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।
এখনকার দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রায় সবাই হোয়াটসঅ্যাপ চেক করেন। ছবি, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। তবে কিছু ভুলের কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে, এবং এর ফলে আপনার মূল্যবান অ্যাকাউন্টও হারাতে পারেন।
ফোন এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে, যে কোনও পরিস্থিতিতেই এটি আমাদের সঙ্গে থাকে। পকেটে টাকা না থাকলেও অনলাইনে পেমেন্ট, সুপারশপে কেনাকাটার বিল মেটানো, সবকিছুই এখন ফোনের মাধ্যমে করা সম্ভব। কিন্তু, ফোনের অনেক ব্যবহারকারী অজান্তেই এমন কিছু ভুল করেন, যা তাদের ফোনের আয়ু কমিয়ে দেয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন ক্যানসার, হৃদরোগ এবং স্নায়বিক অবক্ষয়সহ বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসায় বিপ্লব ঘটানোর পথে। গুগলের সহযোগী প্রতিষ্ঠান আইসোমরফিক ল্যাবস এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন একটি ওষুধ আবিষ্কার করেছে, যা এ বছরের শেষ দিকে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস সম্প্রতি জানান, এআই-এর মাধ্যমে ওষুধ তৈরির প্রক্রিয়া দ্রুততর এবং সস্তা করা সম্ভব হবে, যা জনস্বাস্থ্যের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনবে।
ফরাসি গবেষকরা:পিঁপড়াকে ক্যান্সার শনাক্তের কাজ শিখিয়ে সফল
বিজ্ঞানীরা যেভাবে ৫৩ বছর বয়সীর ত্বককে৩০ বছরে কমিয়ে আনলেন
জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন এখন একটি চলমান প্রক্রিয়া। আপনারা জানেন, এখন অনলাইনের মাধ্যমেই ভুল তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে।
বাংলাদেশের বাজারে ইনফিনিক্স তাদের ‘হট’ সিরিজে নতুন এক স্মার্টফোন সংযোজন করতে যাচ্ছে। শিগগিরই বাজারে আসতে যাওয়া ইনফিনিক্সের নতুন ‘হট ১০’ স্মার্টফোনটিতে ইতোমধ্যে ব্যবহারকারীদের নজর পড়েছে।
মুখের ক্যানসারের ঝুঁকি আরও নিখুঁতভাবে শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
নতুন দুই ৫জি স্মার্টফোন আনছে শাওমি। এগুলো হলো-রেডমি নোট ৯ ৫জি এবং রেডমি নোট ৯ প্রো ৫জি।
স্যামসাং বাংলাদেশ এবার নিয়ে এলো গ্যালাক্সি এস২০ এফই। ‘ফ্যান এডিশন’ হিসেবে এ স্মার্টফোনের মডেলে নতুন মাত্রা যোগ করতে এর নামের সাথে ‘এফই’ যুক্ত করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভাষা প্রযুক্তিবিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সার্ভিসগুলো দেশের তথ্য প্রযুক্তির পরিকাঠামো বদলে দেবে।
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবচেয়ে দ্রুততম সময়ে ৫ কোটি স্মার্টফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে। তরুণদের আগ্রহের দিকে লক্ষ্য রেখে স্মার্টফোন এনে, রিয়েলমি বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান মজবুত করেছে।
ফ্রান্স থেকে ‘প্রি-ব্ল্যাক ফ্রাইডে’ মূল্যছাড় বিজ্ঞাপন সরিয়ে নেওয়া শুরু করেছে অ্যামাজন। দেশটির সরকার অ্যামাজনের প্রচারণা শিবিরের বিরুদ্ধে অভিযোগ তোলার পরপর এ পদক্ষেপ নিল রিটেইল জায়ান্ট প্রতিষ্ঠানটি।
অ্যাপলের ডিভাইসে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারের জন্য অ্যাপল গুগলকে এক হাজার থেকে ১২শ’ কোটি ডলার দেয় প্রতি বছর। কিন্তু যুক্তরাষ্ট্রের আইন বিভাগ গুগলের বিরূদ্ধে বিশ্বাসহীনতার মামলা করার জন্য এই চুক্তিটি হয়ত খুব তাড়াতাডিই শেষ হয়ে যাবে।
দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মত আয়োজন করছে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন। দারাজের প্যারেন্ট কোম্পানি, আলিবাবা গ্রুপ এটি সর্বপ্রথম ২০০৯ সালে শুরু করেছিল যা বাংলাদেশে ২০১৮ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।
সাবমেরিন ক্যাবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামত কাজের জন্য রাজধানীসহ সারাদেশে আগামী পাঁচদিন ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। এ সময় গ্রাহকরা ইন্টারনেটের গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম পেতে পারেন।
মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হি মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
দোকানে কবে আসবে নতুন আইফোন। আর অমনি এনে বসে যান যন্ত্রপাতি নিয়ে। আইফোনে খুলে দেখান ভেতরে কী কী আছে। কোন যন্ত্রাংশ বদলে কী জুড়ে দেওয়া হলো। বলেছিল ফাইভ-জি মডেম দেবে, দিয়েছে তো? ইত্যাদি, ইত্যাদি।
এবার থেকে কলার কী কারণে আপনাকে ফোন করেছে সেটাও জানিয়ে দেবে ট্রুকলার। অভিনব এই ফিচার আসছে ট্রুকলারে। সম্প্রতি ট্রুকলার তিনটি নতুন ফিচার এনেছে। এগুলো হল- কল রিজন, শিডিউল এসএমএস এবং এসএমএস ট্রান্সলেট ফিচার।
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। আইফোন ১২ কে টেক্কা দিতে পারে এমন স্মার্টফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি। স্যামসাং শিগগিরই বাজারে আনতে পারে পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২১’।
ব্যবসায়ীদের কথা ভেবে নিয়ে নতুন কয়েকটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে অন্যতম বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি হিরো ইলেকট্রিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে দেখা গেছে রিকশায় বসে আছেন যাত্রী, আর তা চালিয়ে নিয়ে যাচ্ছে এক রোবট।
টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার আস্থা ভঙ্গের অভিযোগে এ মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
মোবাইল ও ইন্টারনেটের সঠিক ব্যবহারে প্রয়োজন সতর্কতা। নতুবা সামাজিক অস্বস্তিকর ঘটনার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ঘটনাও ঘটতে পারে।
গত সোমবার চীনা প্রতিষ্ঠান শাওমি ৮০ ওয়াটের তারহীন চার্জ করার প্রযুক্তি দেখিয়েছে। এটি দিয়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন শূন্য থেকে শতভাগ চার্জ করা যাবে ১৯ মিনিটে।