Sun 9th Aug 2026, 11:13 am

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন: বাংলাদেশে আনুষ্ঠানিক উন্মোচন

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন: বাংলাদেশে আনুষ্ঠানিক উন্মোচন
বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্যামসাং সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন মডেল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’। স্লিম ও স্টাইলিশ ডিজাইনের এই ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে শক্তিশালী স্টোরেজ ক্ষমতা এবং অত্যাধুনিক বিল্ট-ইন এআই টুলস। আকর্ষণীয় তিনটি রঙে উপলব্ধ এই স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৯ টাকা।

গ্যালাক্সি এ২৭ ৫জি-এর পাতলা ও হালকা কাঠামো ব্যবহারকারীদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর প্রাণবন্ত ডিসপ্লে পড়া, স্ট্রিমিং এবং দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে এক আরামদায়ক অনুভূতি। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে এটি ল্যাগ-ফ্রি ভিডিও কল ও অসাধারণ গেমিং অভিজ্ঞতা প্রদান করবে।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের প্রয়োজন হলে, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর ধারণক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা তাদের ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইলগুলো সহজে সংরক্ষণ করতে পারবেন।

দৈনন্দিন কাজকে আরও কার্যকর করতে গ্যালাক্সি এ২৭ ৫জিতে যুক্ত করা হয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ এর বিভিন্ন টুলস এবং গুগল জেমিনাই। দ্রুত অনুসন্ধান, ছবি সম্পাদনা এবং তাৎক্ষণিক সহায়তার জন্য এই ডিভাইসটিতে একটি পূর্ণাঙ্গ স্মার্ট এআই টুলের প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জিতে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) হালনাগাদ এবং ছয় বছরের নিরাপত্তা আপডেটের নিশ্চয়তা দিচ্ছে। এর পাশাপাশি থাকছে স্যামসাংয়ের শক্তিশালী বিল্ট-ইন ‘নক্স সিকিউরিটি’। এই নিশ্চয়তা ফোনটিকে দীর্ঘ মেয়াদে দ্রুতগতি সম্পন্ন ও আপডেটেড রাখতে সাহায্য করবে এবং সুরক্ষার ক্ষেত্রেও সম্পূর্ণ নিশ্চিন্ততা প্রদান করবে।

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোনটি এখন কালো, হালকা সবুজ এবং হালকা গোলাপি – এই তিনটি আকর্ষণীয় রঙে সারা দেশের স্যামসাংয়ের অনুমোদিত শাখা এবং পার্টনারদের খুচরা বিক্রির দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।