ছোটবেলায় অনেকেই নভোচারী হওয়ার এবং চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেন। সেই বহু কাঙ্ক্ষিত কল্পনাকে এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
তারা চাঁদে দীর্ঘদিন অবস্থান করে বিভিন্ন ধরনের গবেষণা করার জন্য নতুন নভোচারী খুঁজছে। নির্বাচিত নভোচারীরা বছরে ১ লাখ ৬৪ হাজার ৩৯৫ ডলার বেতন পাবেন।
নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, নাসার নভোচারী দলে যোগ দেওয়ার এটি একটি দারুণ সুযোগ। নির্বাচিত নভোচারীরা চাঁদে হাঁটতে, বসবাস করতে এবং কাজ করতে পারবেন।
তাঁরা মঙ্গল গ্রহে ক্রুদের নিয়ে যাওয়ার সিস্টেম ও অপারেশন পরিচালনায়ও সহায়তা করবেন। নাসার ওয়েবসাইটে আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত তাঁদের আবেদন জমা দিতে পারবেন। নভোচারী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য নাসার কঠোর কিছু মানদণ্ড পূরণ করতে হবে।
মার্কিন নাগরিকত্বের পাশাপাশি বিজ্ঞান বা প্রকৌশল বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক। নির্বাচিত নভোচারীদের অন্তত দুই বছর চাঁদে কাজ করতে হবে।
মহাকাশযানের পাইলট পদে আবেদনের জন্য উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন জেট বিমানে ৭৫০ ঘণ্টা 'পাইলট-ইন-কমান্ড'-এর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ১৯৬০-এর দশক থেকে নাসা নভোচারী প্রার্থী হিসেবে প্রশিক্ষণের জন্য ৩৭০ জনের বেশি ব্যক্তিকে নির্বাচন করেছে।
২০২৪ সালে ৮ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে মাত্র ১০ জন নভোচারীকে নির্বাচন করেছিল সংস্থাটি।