অতিরিক্ত সিম বন্ধের শেষ সময় ছিল গত ৩১ ডিসেম্বর। এখন তা দুই মাস বাড়ানো হয়েছে। গ্রাহককে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম বন্ধের কাজটি করতে হবে।
ঢাকায় যানজট কমাতে এবার চালু হতে যাচ্ছে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম-আইটিসি। প্রাথমিকভাবে মহাখালী, গুলশান, পল্টন ও ফুলবাড়িয়ায় যন্ত্র বসানোর কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে সুফল মিললে আরো একশটি ইন্টার সেকশনে বসবে এ সিস্টেম।
একটি প্ল্যাস্টিকের বেলুনের সাহায্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। প্রথমে ভূপৃষ্ঠ থেকে ২৪.৮ কিলোমিটার উচ্চতায় স্ট্রেটোস্ফিয়ারের স্থাপন করা হয় সেটিকে। সেখানে নির্দিষ্ট কাজ করার পর বর্তমানে সেটিকে ভূপৃষ্ঠ থেকে ২৬.৭ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে।
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য পরীক্ষার দিন সকালে সব মোবাইল ফোন অপারেটরকে এক ঘণ্টা করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছে তারা।
স্যামসাংয়ের নতুন চমক – স্যামসাংয়ের ঝুলিতে এমন কিছু আছে, যা অ্যাপলের কাছেও নেই। একেবারে নতুন এক স্মার্টফোন। এর নাম হতে পারে গ্যালাক্সি এক্স।
সহজ এবং স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই’র জুড়ি নেই। তবে মাঝে মাঝেই ওয়াইফাই অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এর কারণ হলো ধীরগতি।
Developed By: Smart Software Ltd