Tue 22nd Sep 2026, 1:05 pm

বাংলাদেশ

রায়হানের মরদেহ উত্তোলন করা হবে আজ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মৃত রায়হান আহমদের মরদেহ আজ বৃহস্পতিবার কবর থেকে উত্তোলন করা হবে।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অনুমোদন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে, সংশোধিত নারী ও শিশুনির্যাতন দমন আইন এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পাপিয়া দম্পতি বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ

আজ সোমবার (১২ অক্টোবর) শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে।

ধর্ষণের সাজা: মৃত্যুদণ্ডের আইন মন্ত্রিসভায়

আগামীকাল সোমবার ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় এ সংক্রান্ত খসড়া প্রস্তাব উপস্থাপন করা হবে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে সরকার।

আজ বসানো হবে পদ্মা সেতুর ৩২ তম স্প্যান

আজ শনিবার বসবে পদ্মা সেতুর ৩২তম স্প্যান "১বি"। এ স্প্যানটি বসবে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৪ ও ৫ নাম্বার পিলার (পিয়ার) এর উপর।

বাংলাদেশে ধর্ষণের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

ঢাকার জাতিসংঘ মিশন থেকে বুধবার (৭ অক্টোবর) পাঠানো এক বিবৃতিতে সম্প্রতি বাংলাদেশে একের পর এক ধর্ষণ ও নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিসংতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

হাইকোর্টে মিন্নির খালাসে করা আপিলে ২১ যুক্তি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মিন্নির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন তার আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম।

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে এক মাদরাসা ছাত্রীকে দু'দফা ধর্ষণের ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসা ঘেরাও করে ভাঙচুর করেছে। এ ঘটনার পরে সোমবার রাতে মাওলানা আবদুল কাদের নামে ওই মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জবানবন্দির ভিত্তিতেই মৃত্যুদণ্ড : আয়েশা আক্তার মিন্নির

জবানবন্দির ভিত্তিতেই মৃত্যুদণ্ড : আয়েশা আক্তার মিন্নির

আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

বুয়েট ছাত্র আবরার হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আবরার ফাহাদ হত্যা মামলায় ২২ আসামিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে।

জলবায়ু পরিবর্তন রক্ষায় প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় চার দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগের সময় ‘টেকসই ভবিষ্যৎ’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

মিন্নিসহ ৬ আসামির ফাঁসির রায়

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির ফাঁসির রায় এসেছে, বাকি চার আসামি পেয়েছেন বেকসুর খালাস।

রিফাত হত্যা মামলার রায় আজ, আদালতে মিন্নি

বাবার সঙ্গে আদালতে এলেন রিফাত হত্যা মামলার সাক্ষী থেকে আসামি হওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।

আগামীকাল রিফাত হত্যা মামলার রায়

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায় হবে আগামীকাল (৩০ সেপ্টেম্বর)। বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মামলার রায় ঘোষণা করবেন। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রিফাতের পরিবার ও স্থানীয়রা। এদিকে ন্যায্য বিচার প্রত্যাশা করেছেন মিন্নির বাবা।

প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় হবে ডিজিটাল একাডেমি

যেহেতু আমরা বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছি, কাজেই আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই রূপান্তরিত যাত্রার কেন্দ্রে রাখতে চাই।

এক সপ্তাহ পেছাল জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের জন্য আগের ঘোষিত ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের পরিবর্তে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সময়ে উদ্যাপন করা হবে বলে জানিয়েছে জাতীয় পুষ্টিসেবা।

"ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা চলবে না"

ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা চলবে না বলেও মত দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে, বললেন প্রধানমন্ত্রী

শীতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তা মোকাবেলায় এখন থেকেই সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুলশানের স্পা সেন্টারে অভিযানে গ্রেফতার ২৮

স্পা সেন্টারে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান-২ নম্বরের একটি ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন।

গ্রাহকের কাছে তিতাসের পাওনা সাড়ে ৪ হাজার কোটি টাকা

গ্রাহকদের কাছে সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের। এই বকেয়া দ্রুত আদায়ে তৎপর হতে কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

যমুনার ভাঙনে ধুনটের দুই বিদ্যালয়ের অস্তিত্ব সংকট

বার বার ঠিকানা ও শিক্ষার্থী হারিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে ১৩৫ বছরের পুরোনো বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বৈশাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।একই এলাকার ৫০ বছরের পুরানো বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির চিত্র অভিন্ন।

তিতাস গ্যাসের সাময়িক বহিষ্কৃতদের দুই দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের সাময়িক বহিষ্কৃত চার প্রকৌশলীসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ভারত থেকে পেঁয়াজ আসার খবরে বাজারে দাম কমেছে

ভারত বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে, এমন খবরও ইতিবাচক প্রভাব ফেলেছে। আজ রোববার দাম আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাক্সবন্দী পাওয়া শিশুটিকে নিতে চান হারুন

মায়াভরা মুখটি উপেক্ষা করে কী কারণে এক-দেড় মাসের শিশুটিকে বাক্সবন্দী করে রেখে যাওয়া হয়েছিল, তা জানা যায়নি। তবে একজন হারুনকে জানা গেছে, যিনি শিশুটিকে পরম মমতায় বুকে আগলে রাতভর থানা আর হাসপাতালে ছোটাছুটি করেছিলেন।

করোনা পজিটিভ যাত্রী নিয়ে আসছে তিনটি এয়ারলাইন্স

১৫ আগস্ট থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭ জন করোনা পজিটিভ সনদধারী যাত্রী ঢাকায় নিয়ে এসেছে তিনটি এয়ারলাইন্স। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুরু হলো ট্রেনের শতভাগ টিকিট বিক্রি

গতকাল রেল মন্ত্রণালয়ের তথ্য বিভাগ থেকে জানা যায়, আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।