জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬৭৩১ জন সদস্য পাঠিয়ে আবারো শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে টিকিট পাওয়া যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিট কিনতে গিয়ে যাত্রীরা জানতে পারেন, ২১ তারিখের আগে কাউন্টারে টিকিট পাওয়া যাবে না। এ নিয়ে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
৮ দিন বন্ধ থাকার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। নাব্য সংকটের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে কাউন্টারে পাওয়া যাবে ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বিকালে ৮ ফুট মাটি খুঁড়ে তিন ইঞ্চি ব্যাসের পাইপ পাওয়া যায়। তিতাসের নিয়োজিত শ্রমিকরা জানান, মসজিদের দুটি সিঁড়ি ভাঙতে হয়েছে। তারপর মাটি খুঁড়ে সিঁড়ির নিচেই পাওয়া গেছে লাইনটি।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ৬ কর্মকর্তা ও ২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের সম্ভাব্য উৎস সন্ধান করা হবে। এজন্য সোমবার ঘটনাস্থলের মাটি খোঁড়া হবে।
করোনাভাইরাস মহামারীর মধ্যেই মঙ্গলবার থেকে সব আসন পূর্ণ করে বাস চালানোর সিদ্ধান্ত হলেও ট্রেনে এখনই সেরকম কোনো সিদ্ধান্ত আসছে না বলেই জানিয়েছেন মন্ত্রী।
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়
শিক্ষাজীবনের শেষ দিন ক্যাম্পাসে ‘র্যা গ-ডে’ উদযাপন করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এবার ক্যাম্পাসে এই ধরনের উৎসব আয়োজন নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিংবা পরিচয়পত্রে থাকা ভুল তথ্য সংশোধন করা যাবে এখন থেকে অনলাইনে। শুধু তাই নয়, আপনি চাইলে ভোটার আইডি কার্ডের ছবিও পরিবর্তন করতে পারবেন অনলাইনে মাধ্যমে।
গতকাল ভারতের নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা যান।
পহেলা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রখ্যাত সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নতুন করে আজ আরও ১৮ জোড়া আন্তনগর, মেইল, কমিউটার ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।আগামী মাসের মাঝামাঝি নাগাদ পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী ট্রেন পুরোপুরি চালু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সারা দেশে আজ ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির কারণে দেশের সব নদীবন্দরে নৌ-হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দুটি প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইভ্যালির নামে টাকা নিয়ে সময়মতো গ্রাহকের চাহিদানুযায়ী পণ্য না দেয়াসহ নানা অভিযোগে তিনজনকে আটক করেছে প্রশাসন।
মারা গেলেন বীর উত্তম সি আর দত্ত।
বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমে কথা বলতে পারবেন না কিংবা কোনো নিবন্ধ প্রকাশ করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে সরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস আশা প্রকাশ করছেন দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারীর অবসান হতে পারে।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট্ট মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কতিপয় ফেসবুক ব্যাবহারকারী।মন্তব্যকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
করোনা পরীক্ষার ফি কমাচ্ছে সরকার