২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগ। একই সাথে বিভাগটির আয়োজনে প্রথম অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল শনিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় সারা দেশে ২৯টি বিষয়ে ১ লাখ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এবার পাসের হার ৮৭.৪১।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কপাল খুলছে। এসব মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সমান মর্যাদা পাচ্ছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনাসংক্রান্ত খসড়া নীতিমালায় এ প্রস্তাব করা হয়েছে।
নীলফামারী জেলার কৃতী সন্তান কর্নেল নাজমা বেগম প্রথম নারী হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্ব পালন করছে।
JSC, JDC, PEC রেসাল্ট দেখার সকল লিঙ্ক | জেএসসি, জেডিসি, পিইসি ২০১৭ jsc jdc pec result 2017 সারভার ডাউন রেসাল্ট দেখতে সমস্যা মার্কশিট সহ রেসাল্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই ২৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। আগামী তিন মাস পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
৩৮তম বিসিএসে ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।
দেশের ৫ টি জেলার আর্সেনিক কবলিতদের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ১০ টি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেমিক যুগলদের জন্য সেলফি বুথ নিয়ে তীব্র সমালোচনা ও তোপের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। একপর্যায়ে ওই বুথ গুটিয়ে নিয়ে যাওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ছে। বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রশ্ন ফাঁস যুগ যুগ ধরে হচ্ছে। আগে এত বেশি প্রচারণা হতো না, এখন গণমাধ্যম বেড়ে যাওয়ায় তা সর্বস্তরে প্রচার হয়ে যাচ্ছে।
নতুন বছরে শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণির ভর্তিতে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে শিক্ষা প্রশাসন। আবেদন ফি ১৫০ টাকার স্থলে আরও ২০ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১৭-এ।
নওগাঁর বদলগাছী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের দায়িত্বে থাকা ৩ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৫জানুয়ারী সোমবার ইংরেজী পরীক্ষায় উপজেলার লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
সমন্বিত বা গুচ্ছ ভর্তিতে অবশেষে সম্মতি দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা। আগামী শিক্ষাবর্ষ থেকেই গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে চায় সরকার।
দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়ার অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবরতি শুরু করেছে কলেজের শিক্ষকরা।
পরীক্ষা খারাপ হওয়ায় পরিবারের সদস্যদের বকাবকিতে অভিমান করে ‘আত্মহত্যা’ করেছেন রাজধানী মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় মুহূর্তে বাসার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রামে আজ মঙ্গলবার পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর আগে বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে ৫০ জন পরীক্ষার্থীর কাছ থেকে এ প্রশ্নপত্র পাওয়া যায় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি। সকল ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ৪ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।
এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নফাঁসের পর দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ছিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। বুধবার ঢাকা শিক্ষাবোর্ড এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, আমি পদত্যাগ করছি সেটা মিথ্যা ও বানোয়াট। আর নিয়ে কোনো মিডিয়ার সাথে আমার কথোপকথন হয়নি। এটা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিমূলক সংবাদ থেকে সর্বসাধারণকে বিরত থাকার আহ্বান করছি।
এবার ফাঁস হলো এসএসসির জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র। গতকাল সোমবার জয়পুরহাটের আক্কেলপুর, ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের সখীপুরে পরীক্ষা শুরুর আগমুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক কিশোর ও একজন শিক্ষককে আটক
প্রশ্নফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।সম্ভাব্য এ পরিবর্তনে কাজ হবে। আগামী বছর আরও বড় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রশ্ন ফাঁস ঠেকাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ৩-৪ সেট প্রশ্ন তৈরিসহ নতুন দুই পরিবর্তন আসছে। এ বিষয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা ডাকা হয়। এছাড়া এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Developed By: Smart Software Ltd