মাগুরা সদর উপজেলার দহরসিংড়া গ্রামে আজ শুক্রবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টিতে আকরাম হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আঘাতহানে বৈশাখী ঝড়। বিকেলে রাজধানীতে হঠাৎ আকাশ কালো হয়ে রুদ্ররুপ ধারণ করে।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নতি হচ্ছে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'মেডেল অব ডিসটিংকশন' উপাধিতে ভূষিত করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
টাঙ্গাইলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিতে একজন নিহত হয়েছে।
উত্তরায় কিশোর গ্যাংগুলো ফের পুরোদমে সক্রিয়। এই গ্যাং এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বেপরোয়া কাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী।
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গাড়িচাপায় জিয়ারুল (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খুলনায় নগর সভ্যতার ছোঁয়া থেকে বেরিয়ে এসে সুন্দরবনের আদলে তৈরি হচ্ছে শেখ রাসেল ইকোপার্ক।
আজ বুধবার, দুর্নীতি ও নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে ঢাকা ও কুমিল্লার পৃথক আদালতে হাজির করার দিন ঠিক করা হয়।
দুর্নীতি ও নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে আজ ঢাকা ও কুমিল্লার পৃথক আদালতে হাজিরার দিন ঠিক করা হয়েছে।
ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনে বিদেশি দাতাদের সাহায্যের কোনো আশা নেই। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গৃহকর্মী থেকে মাইক্রোসফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কুড়িগ্রামের ফাতেমা। কম বয়সেই অভাবের তাড়নায় স্কুল ছাড়তে হয় তাকে। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়ে আবার শুরু করেন লেখাপড়া। জীবনের নানা ঘাত-প্রতিঘাতেও থেমে যায়নি সে।
টাঙ্গাইলের সখীপুরে হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ শে মার্চ) সকালে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু হয় দিনের কার্যক্রম।
১৪ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
ঝালকাঠিতে বিশ্ব পানি দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ডিস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজুকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।
“বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” প্রতিপাদ্যে ভোলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশালে র্যালি এবং আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।
বরিশাল বিভাগের ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,এনজিও সংস্থা ,শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংগঠন সমূহের এতে পৃথক ভাবে অংশ নিয়েছে ।
বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজের ১০০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের শার্শা সীমান্তে ৩২ পিস স্বর্ণেরবারসহ মিঠু দফাদার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মিঠু দফাদার পশ্চিমবঙ্গের বাগদা থানার মোস্তফাপুরের মৃত হযরত দফাদারের ছেলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদক ও জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে থাকতে হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতির বিষয়ে আলোচনা করতে।
আলো নিভিয়ে গণহত্যায় শহীদদের স্মরণ